বাংলার প্রতিচ্ছবি :খুলনার গল্লামারীস্থ বিভাগীয় শ্রীশ্রী হরি মন্দির ও গুরুচাঁদ ছাত্রাবাসের যৌথ উদ্যোগে ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক 'গুরুচাঁদ স্মৃতি উৎসব ২০২৬'। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যানন্দ দত্ত।
প্রধান অতিথির বক্তব্যে সত্যানন্দ দত্ত শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের কর্মময় ও তাৎপর্যপূর্ণ জীবনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সামাজিক ঐক্য, ধর্মীয় ভাবাবেগ রক্ষা এবং সনাতন ধর্মের কল্যাণে গুরুচাঁদ ঠাকুরের সুমহান আদর্শ অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানে শুভ আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন সম্পদ ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন অ্যাডভোকেট স্বপন কুমার বিশ্বাস এবং বিশিষ্ট সমাজসেবক তপন কুমার দাস। সভায় গুরুচাঁদ ঠাকুরের জীবন ও দর্শন নিয়ে আলোকপাত করেন ড. অরবিন্দ রায় ও শাস্ত্র সুধাকর গৌতম কুমার ঢালীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
স্মৃতি উৎসবের আলোচনা সভা শেষে সত্যানন্দ দত্ত ও উপস্থিত অন্যান্য অতিথিদের উপস্থিতিতে আগামী ৩ বছরের জন্য খুলনা বিভাগীয় শ্রীশ্রী হরি মন্দির কমিটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কার্যকরী কমিটির দায়িত্বপ্রাপ্তরা:
- সভাপতি: ডাক্তার দুলাল কৃষ্ণ রায়
- সাধারণ সম্পাদক: মৌমী রায়
- কোষাধ্যক্ষ: ডাক্তার দ্বিজেন্দ্র লাল মণ্ডল
- সাংগঠনিক সম্পাদক: অ্যাডভোকেট অপূর্ব বৈদ্য
- দপ্তর সম্পাদক: ভিক্টর মণ্ডল
- প্রচার সম্পাদক: সুজয় সরকার
- মহিলা সম্পাদিকা: তৃপ্তি রায়
উৎসবের অংশ হিসেবে মন্দির প্রাঙ্গণে শোভাযাত্রা ও নগর কীর্তন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান সত্যানন্দ দত্তসহ অতিথিরা এবং দেশের শান্তি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।