ওবায়দুল হক নাসির দীর্ঘকাল ধরে তৃণমূল পর্যায়ের মানুষের অধিকার আদায়ে এবং রাজনীতির মাধ্যমে সমাজ পরিবর্তনের লড়াইয়ে নেতৃত্ব দিয়ে আসছেন। বর্তমানে তিনি টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালনের পাশাপাশি অত্যন্ত দক্ষতা ও সততার সাথে জেলার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল রাখছেন।
তার জন্মদিন উপলক্ষে ‘বাংলার প্রতিচ্ছবি’ পরিবারের পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা বাণী প্রদান করা হয়েছে।
সম্পাদক হিল্লোল বাউলিয়া এর শুভেচ্ছা বাণী:
"ওবায়দুল হক নাসির একজন রাজপথের লড়াকু সৈনিক । 'বাংলার প্রতিচ্ছবি'র সম্মানিত উপদেষ্টা হিসেবে তার সঠিক দিকনির্দেশনা আমাদের বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সাহস যোগায়। জননেতা ওবায়দুল হক নাসিরের জন্মদিনে আমি তার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আশা করি, তার নেতৃত্বে টাঙ্গাইল জেলা পরিষদ একটি আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ নেবে। জন্মদিনে তার জন্য অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল "
প্রকাশক ফারুক শিকদার এর শুভেচ্ছা বাণী:
"বাংলার প্রতিচ্ছবি পরিবারের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় উপদেষ্টা ওবায়দুল হক নাসির আমার বন্ধু কে জানাই জন্মদিনের রক্তিম শুভেচ্ছা। একজন বিনয়ী ও আদর্শবান মানুষ হিসেবে তিনি সর্বদা মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন। এই বিশেষ দিনে স্রষ্টার কাছে প্রার্থনা করি, তিনি যেন আগামী দিনগুলোতে আরও শক্তিশালী হয়ে গণমানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারেন। শুভ জন্মদিন প্রিয় বন্ধু!"
রাজনীতির বাইরেও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত। জেলার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে তার বিশেষ ভূমিকা সর্বমহলে প্রশংসিত।
এদিকে জননেতা ওবায়দুল হক নাসিরের জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলসহ সারা দেশের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন। জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও প্রিয় এই ব্যক্তিত্বের সুস্বাস্থ্য কামনা করেছেন।
শুভেচ্ছান্তে— সম্পাদক, প্রকাশক ও সংবাদকর্মীগণ
বাংলার প্রতিচ্ছবি পরিবার।