ঢাকা | ৩০ এপ্রিল ২০২৬ ইং | বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশের তারিখ: এপ্রিল ৩০, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি: পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বুধবার ২৯ এপ্রিল উপজেলা পরিষদ হলরুমে সমন্বিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কমিটির সভাপতি  সাবেক অধ্যক্ষ মোঃ শহীদুজ্জামান এর সভাপতিত্বে, মডারেটর কৃষি কর্মকর্তা শারমিন জাহান ও প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা. রোমানা আক্তার, ও সহ সভাপতি মলয় কুমার দেবের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা হয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী  অফিসার মো. আরিফুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম ও ভাংগুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাবেক অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, সহ-সভাপতি চন্দনা  রানী দাস সদস্য হানিফ বাবলু  ইসরাত জাহান,উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি  কর্মকর্তাগন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক, অভিভাবক শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।  
দুর্নীতি প্রতিরোধ বিষয়ের উপর দু দিন  ব্যাপী বিতর্ক প্রতিযোগিতায় মোট  ৮ টি মাধ্যমিক বিদ্যালয় এর ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মমতাজ  মোস্তফা আইডিয়াল স্কুল ও রানার আপ হয় হাসিনা মোমিন বালিকা  উচ্চ বিদ্যালয়। 
শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় হাসিনা মোমিন  বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা সুলতানা শিমু। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
কমেন্ট বক্স