বাংলার প্রতিচ্ছবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যতম সংগঠক আলমগীর হোসেন (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) এবং মো. নাসির উদ্দিনের (উপকর কমিশনার) পিতা জনাব মো. খোরশেদ আলম (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২৮ এ এপ্রিল মঙ্গলবার সকালে রাজধানীর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অগণিত আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বাদ আছর টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের বানিয়াবাড়ী নিজ গ্রামে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুমের সন্তানরা আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের জানাজায় অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
বিশিষ্ট এই ব্যক্তিত্বের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ‘বাংলার প্রতিচ্ছবি’ পরিবারের পক্ষ থেকে প্রকাশক ফারুক শিকদার। এক শোক বার্তায় তিনি বলেন, "জনাব খোরশেদ আলমের মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।" তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।