বাংলার প্রতিচ্ছবি. (মো. আব্দুর রহিম:
ভাঙ্গুড়া প্রতিনিধি) : ভাঙ্গুড়ায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে মেতে ওঠে সর্বস্তরের মানুষ। সকালে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যেখানে উপস্থিত ছিলেন পাবনা ৩ জামাতের এমপি মাওলানা আলী আজগার, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত ভাংগুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, বিএনপি'র সদস্য সচিব জাফর ইকবাল হিরোক,পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, যুব দলের আহ্বায় ফরিদুল ইসলাম, গণমাধ্যম কর্মী, ভাঙ্গুড়া থানার অফিসার্স ইনচার্জ সাকিবুল আযম,এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাংস্কৃতিক দলের অংশগ্রহণে রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে শোভাযাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে।

এরপর ভাংগুড়া উপজেলা অডিটোরিয়াম রুমে পান্তা ভাত ইলিশ মাছ খাওয়ার আয়োজন পরে ভাংগুড়া উপজেলা হলরুমে সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হয় বৈশাখী গান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনা। গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরতে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানমালা ও বিভিন্ন লোকজ খেলাধুলা। শিশু-কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরাও এ আনন্দে অংশগ্রহণ করেন।
এছাড়া স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সার্বিকভাবে, ভাঙ্গুড়ার পহেলা বৈশাখ উদযাপন ছিল আনন্দ, ঐতিহ্য ও সংস্কৃতির এক মিলনমেলা।