নিহত শাহজাহান আলী বেনাপোল পোর্ট থানাধীন পাঠবাড়ি গ্রামের আফতাব উদ্দিন ভোনার ছেলে। আহত শোয়েব আলী একই থানার সাদিপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তারা দুজনেই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ৮৯১-এর সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, সন্ধ্যায় টিটিআই মাঠে ভারতীয় ট্রাক থেকে বড় আকারের লোহার শিট নামিয়ে বাংলাদেশি ট্রাকে তোলা হচ্ছিল। পণ্য খালাসের এক পর্যায়ে অসাবধানতাবশত লোহার শিটের নিচে ওই দুই শ্রমিক চাপা পড়েন। পরে সহযোগী শ্রমিকরা দ্রুত তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়িতে করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শাহজাহান আলীকে মৃত ঘোষণা করেন।
শার্শা উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইব্রাহিম জানান, শাহজাহান নামে এক শ্রমিককে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। অন্যজন চিকিৎসাধীন রয়েছেন। বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি একটি আকস্মিক দুর্ঘটনা। আমদানিকৃত ভারী লোহার শিট আনলোড করার সময় এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে। বর্তমানে বন্দরে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।