ঢাকা | ২৩ মার্চ ২০২৬ ইং | বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় রোজার ৩০দিন নামাজ আদায়ের জন্য ৫৭ শিশু কিশোর কে পুরস্কার প্রদান

প্রকাশের তারিখ: মার্চ ২৩, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি :আব্দুর রহিম (ভাঙ্গুরা , পাবনা) :পাবনা জেলার ভাঙ্গুরা থানায় পবিত্র রমজান মাসে নিয়মিত ৩০ দিন নিয়মিত নামাজ আদায়কারী ৫৭ জন শিশু-কিশোর কে পুরস্কার প্রদান করা হয়েছে। 

জানা যায় সোমবার ২৩ শে মার্চ  বেলা আনুমানিক সারে এগারোটার দিকে ভাংগুরা বাজার কুমড়া ডাঙ্গা জামে মসজিদে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি পাবনা ৭০
৩ সংসদ সদস্য জামাত ইসলামের মাওলানা আলী আজগর। 
স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই প্রতিযোগিতার আয়োজন করেন। 
প্রতিযোগিতায় মোট ১১৭ জন অংশগ্রহণ করেন এদের মধ্যে বিজয়ী ৫৭ জনকে পরিষ্কার প্রদান করা হয়। বিজয়ীদেরকে চার ভাগে ভাগ করে পুরস্কার প্রদান করা হয়। 
প্রথম ভাগে সাতজনকে বাইসাইকেল প্রদান করা হয়। 
দ্বিতীয় ভাগে ২৫ জনকে জায়নামাজ, ঘড়ি, ছাতা চাবির রিং ও ১কার্টুন করে বিস্কুট প্রদান করা হয়।
তৃতীয় ভাগে ১৯ জনকে জায়নামাজ ঘড়ি চাবির রিং 
চতুর্থ  ভাগে ৬ জনকে জায়নামাজ ও চাবির রিং দেওয়া হয়। 
পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট  অর্গানাইজেশনের সভাপতি মোঃ রুহুল আমিন এ অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সাবেক  ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর  ইকবাল হিরোক,জামাত ইসলামের আমির মাওলানা মহিউদ্দিন সেক্রেটার অধ্যাপক আবুল হাশেম বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার প্রধান উপদেষ্টা মনিরুল ইসলাম ও উপদেষ্টা ওমর ফারুক। 
সংগঠনের সভাপতি রুহুল আমিন বলেন ছোটবেলা থেকেই শিশুরা যেন নিয়মিত নামাজ আদায় করে এবং তাদের  অভ্যস্ত গড়ে তোলার জন্য এই ধরনের ব্যতিক্রম  উদ্যোগ গ্রহণ করা  হয়েছে। 
কমেন্ট বক্স