ঢাকা | ২২ মার্চ ২০২৬ ইং | বঙ্গাব্দ

ভাংগুড়ায় সবচেয়ে বড় যৌথ পরিবারের ৫৩ সদস্যের ঈদ পূর্ণমিলনী

প্রকাশের তারিখ: মার্চ ২২, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি আব্দুর রহিম (ভাংগুড়া পাবনা) :স্থানীয় সূত্রে জানা যায় পাবনা জেলার ভাংগুড়া উপজেলার সদর ভাঙ্গুড়া ইউনিয়নে ভবানীপুর গ্রামে মৃত মিঠুন খার ছেলে আলহাজ্ব মোহাম্মদ  জহুরুল মাওলানা সাহেব বয়স আনুমানিক ৯৫ বছর  হবে। তাহার ছেলে মেয়ে ও নাতি-নাতনি নিয়ে ও  নাতি নাতনির ছেলে মেয়ে এবং কাজের লোক সহ ৫৩ জন পরিবারের সদস্য নিয়ে তাহার যৌথ পরিবার। ছেলে-মেয়ে  চাকরি-বাকরি করেন বেশির ভাগ ছেলে মেয়ে বাড়ির  বাহিরে থাকেন যখন সবাই একত্রিত হন বা সবাই একত্রে বসে খাওয়া দাওয়া করেন মনে হয় যেন এই বাড়িতে কোন বড় ধরনের অনুষ্ঠান হচ্ছে আসলে তা নয় এরা সবাই একই পরিবার  সদস্য সংখ্যা।
 আলহাজ্ব জহুরুল মাওলানা তিনি ছিলেন ভাঙ্গুরা শরৎনগর ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক সভাপতি এবং বর্তমানে তিনি সহ-সভাপতি এবং তিনি ভবানীপুর কবরস্থানের  সভাপতি ও ক্যাশিয়ার। ভবানীপুর গ্রাম তথা ভাঙ্গুরা উপজেলার সবাই তাহাকে শ্রদ্ধা  ও সম্মান করেন এবং গ্রামের  অনেকেই তাহার কাছে আমানত রাখেন তিনি কখনো সে আমানতের খেয়ানত করেন না। এই ইদুল ফিতরে তাহার সব ছেলে মেয়ে নাতি নাতি বাড়ি এসেছেন বাড়ি মনে হচ্ছে গুম গুম করছে। সবাই একত্রে যখন খেতে বসেন মনে হয় বাড়িতে কোন অনুষ্ঠান হচ্ছে। এক অক্ত খেতে ১৫ কেজি চাউল লাগে এবং ১০ কেজি গোস্ত লাগে বলা চলে একটা খাসি জবাই করলে এক অক্তই তাদের চলে যায়। আলহাজ্ব জহুরুল মাওলানার বড় ছেলে মোস্তাক আহমেদ মুক্তা বগুড়া হাই স্কুলের অংকের শিক্ষক।  তাহার এক ছেলে এক মেয়ে। মেজো ছেলে মাসুদ রানা তিনি স্কয়ার ঔষধ কোম্পানিতে  রিজিওনাল  ম্যানেজার এ চাকরি করেন  তাহার এক ছেলে এক মেয়ে সেজো ছেলে মোস্তফা তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করেন তাহার এক ছেলে এক মেয়ে। ছোট ছেলে আব্দুল্লাহ আল মামুন তিনি ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পরিচালনা করেন তাহার তিনটা মেয়ে।  
আলহাজ্ব জহুরুল মাওলানা এনার বড় মেয়ে আসমা বয়স ৬৫ বছর তাহার দুই ছেলে এক মেয়ে। বড় ছেলে আশরাফুল ইসলাম রেনেটা ঔষধ কোম্পানিতে চাকরি করেন তাহার এক ছেলে এক মেয়ে ছোট ছেলে আতিকুর রহমান আতিক তিনি মেঘনা ব্যাংকের এফএভিপি তাহার তিন ছেলে। মেজ মেয়ে জেবা খাতুন তাহার দুই ছেলে এক মেয়ে বড় ছেলে দুলাল  ব্যবসা করেন তাহার এক ছেলে এক মেয়ে  ছোট ছেলে লিখন চাকরি করে ও এক মেয়ে। তৃতীয় মেয়ে খুশি হাজী গয়েজ উদ্দিন মহিলা  মাদ্রাসায় শিক্ষকতা করেন। তাহার এক ছেলে নুরে শাহরিয়ার তিনি বিমান বাহিনীর ক্যাপ্টেন। চতুর্থ মেয়ে হাসি তাহার দুইটা মেয়ে। পঞ্চম মেয়ে লিপি তাহার এক ছেলে এক মেয়ে। ষষ্ঠ মেয়ে নুপুর তাহারও এক ছেলে এক মেয়ে। এখনকার যে যুগ জামানা হিসেবে এখনো যে সবাই একত্রিত আছে বা যৌথ পরিবারে আছে আলাদা আলাদা হয়নি এটা অত্র এলাকায় আলোড়ন  ও দৃষ্টান্ত হয়ে আছে। এবার সবাই ঈদে এসে একত্রে হয়ে পারিবারিক  ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান করেছে এখানে অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা রাফেল  ড্র ও  পুরস্কার বিতরন  অনুষ্ঠান হয়েছে। এই ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতি অনুষ্ঠান পরিচালনা করেন আতিকুর রহমান আতিক মেঘনা ব্যাংকের এফ এ ভি পি। এবং সার্বিক সহযোগিতা করেন মোস্তাক আহমেদ ও পুরস্কার বিতরণ করেন আলহাজ্ব জহুরুল মাওলানা। সবাই যে একত্র হয়ে মিলন মেলার সৃষ্টি করেছেন এতে ছোট ছেলে মেয়ে ও বড়রাও অনেক উৎসা  উদ্দীপনা দিয়ে সবাই সময় কাটিয়েছেন যা ছোট ছেলে মেয়েরা এই যৌথ পরিবারেই থাকার অনুপ্রেরণা  যোগায়।
কমেন্ট বক্স