ঢাকা | ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ইং | বঙ্গাব্দ

ভাঙ্গড়ায় বসতবাড়িতে আগুনে পুরে নিঃস্ব একটি পরিবার

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারী ২৮, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি :  মো. আব্দুর রহিম (ভাঙ্গুরা প্রতিনিধি): ভাঙ্গুরা পৌরসভার ১ নং ওয়ার্ড উত্তর মেন্দা আব্দুল মোর, মোহাম্মদ আবু হানিফের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুন লেগে যায় বেলা ১:২০ মিনিটের  দিকে ঠিক জুম্মার নামাজের আগ মুহূর্তে নামাজের কারণে অনেকে আগুন নিভাতে আসতে পারেনি, তারপরও  আগুন লাগার সাথে সাথে প্রতিবেশী ও গ্রামের আরও আশপাশে অনেক লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেছেন কিন্তু পারেননি। এর মধ্যে বসত ঘরে এবং পুরো বাড়িতে আগুন লেগে যায় আগুনে পুরে পুরো বাড়ি দাউ দাউ করে জ্বলতে থাকে এবং সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। নগদ টাকা-পয়সা ও স্বর্ণালংকার,  জামা কাপড় ঘর সহ ঘরে থাকা  সমস্ত কিছুই এর মধ্যে পুরে ছাই হয়ে যায়, কোন কিছুই বের করতে পারেনা। পরে আতিকুর রহমান আতিক নামে আবু হানিফ এর প্রতিবেশী,  চাটমোহর ফায়ার সার্ভিসে খবর দিলে উনারা গাড়ি নিয়ে তৎক্ষণাৎ চলে আসেন তার মধ্যে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিভানোর চেষ্টা করে কিন্তু এর মধ্যে বাড়ির মালিক আবু হানিফের প্রায়  ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ে যায়। এ ক্ষয় ক্ষতি হওয়াতে পুরো পরিবার নিঃস্ব এবং পথে বসতে চলেছে। 
কমেন্ট বক্স