ঢাকা | ০৪ অগাস্ট ২০২৬ ইং | বঙ্গাব্দ

বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা বৃদ্ধের বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ: অগাস্ট ৪, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728

বাংলার প্রতিচ্ছবি. মো. আব্দুর রহিম 
(ভাঙ্গুড়া, পাবনা প্রতিনিধি): পাবনার ভাঙ্গুড়া পৌর এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুস সাত্তার (৮০) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।

সোমবার সকাল ৮টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের স্বর্ণকারপাড়া এলাকার মাহবোলা কবরস্থানের প্রধান ফটকের সামনে একটি পরিত্যক্ত টিনের ঘরে ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত আব্দুস সাত্তার ওই এলাকার মৃত মেসের উদ্দিনের ছেলে। তিনি পেশায় শিলপাটা ধার দেওয়ার কাজ করেন এবং তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় শিশুটি বাড়ির সামনে খেলছিল। এ সুযোগে অভিযুক্ত তাকে বিস্কুট দেওয়ার কথা বলে ফুঁসলিয়ে পরিত্যক্ত ঘরে নিয়ে যান এবং সেখানে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে শিশুটি বাড়িতে ফিরে তার মা ও স্বজনদের কাছে পুরো ঘটনা জানায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও তা সফল হয়নি।
খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং শিশুর সঙ্গে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করে। পরে শিশুটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

ভাঙ্গুড়া থানা পুলিশ জানিয়েছে, মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। ঘটনার তদন্তও অব্যাহত রয়েছে।
কমেন্ট বক্স