বাংলার প্রতিচ্ছবি:মেহেদী হাসান মারুফ (শ্যামনগর): সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৭৫ নং নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ বিদ্যালয় থেকে মোট ১৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৯ জন এবং সাধারণ গ্রেডে ৬ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো: দীপান্বিতা পাল দিয়া, পূজা নন্দী, মাশরিকা বিলকিস, ফাওজিয়া নূর তোয়া, জাকিয়া সুলতানা, আরাধ্যা মনি মণ্ডল, রিয়াদ হাসান, ওয়াসিক তাহসান এবং অভ্রজিত হালদার।
সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো: সামিউল আলম, আশফাক উজ জামান, নূহা মণি, সারিকা সানজানা, লাকীয়া রহমান লিবা এবং দীপা বিশ্বাস।
এই ফলাফলের মাধ্যমে বিদ্যালয়টি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে শ্যামনগর উপজেলার অন্যতম সেরা বিদ্যালয় হিসেবে গৌরব অর্জন করেছে।
ইস্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, আমাদের ইস্কুলের সকল শিক্ষক দের অক্লান্ত পরিশ্রম আজকে এই স্কুলের সাফল্য অর্জন করেছে, সকল শিক্ষার্থী জাতির কল্যাণে কাজ করবে আমরা ইস্কুলে পক্ষ থেকে সকলের সাফল্যতা কামনা করছি।
এ সাফল্যের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়ায় ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য বজায় থাকবে এবং বিদ্যালয় আরও উন্নত ফলাফল অর্জন করবে।