ঢাকা | ১১ Jul ২০২৬ ইং | বঙ্গাব্দ

ঢাকা মেডিকেলর ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ: Jul ১১, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728

বাংলার প্রতিচ্ছবি: ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের গৌরবময় ৮০ বছরপূর্তি (প্ল্যাটিনাম জুবিলি) অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় তিনি কলেজ ক্যাম্পাসে পৌঁছান এবং উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজকদের পক্ষ থেকে নানা কর্মসূচির ব্যবস্থা করা হয়েছে। আয়োজক সূত্র জানিয়েছে, অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় নবনির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তিনি মূল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত হওয়া দেশের শীর্ষস্থানীয় এই চিকিৎসালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ বছরপূর্তিকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসজুড়ে এখন আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং চিকিৎসকদের মধ্যে প্রধানমন্ত্রীকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, এই সফর থেকে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে নতুন ও কার্যকর পদক্ষেপের ঘোষণা দেবেন।

কমেন্ট বক্স