ঢাকা | ২৭ জুন ২০২৬ ইং | বঙ্গাব্দ

‘চলচ্চিত্র শিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার’

প্রকাশের তারিখ: জুন ২৭, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : দেশের চলচ্চিত্র শিল্পকে আরও সমৃদ্ধ, বাণিজ্যিকভাবে সক্ষম এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শনিবার (২৭ জুন) রাজধানীর মিরপুরে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


ডা. জাহেদ উর রহমান বলেন, চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করতে সরকার আন্তরিক। পাশাপাশি দেশের চলচ্চিত্র শিল্পকে বাণিজ্যিকভাবে আরও শক্তিশালী ও টেকসই করতে প্রয়োজনীয় নীতিগত এবং অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে।


তিনি আরও জানান, বিসিটিআইর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়েও সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে।

আন্তর্জাতিক সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, মালয়েশিয়া ও চীন উভয় দেশই বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। তবে বাংলাদেশের নিজস্ব জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই এসব সহযোগিতা এগিয়ে নেওয়া হবে।

অনুষ্ঠানে বিসিটিআইর কর্মকর্তা, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। পরে কোর্স সফলভাবে সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
কমেন্ট বক্স