স্থানীয় শিল্পমালিকদের এই সংকট দূর করতে এবং আমদানিনির্ভরতা কমাতে এবার মেগা বিনিয়োগ নিয়ে এগিয়ে এসেছে Unirex Industries Limited। হবিগঞ্জে দেশের বৃহত্তম পিসিসি কারখানা গড়ে তুলছে এই শিল্প গ্রুপ, যা দেশের শিল্পখাতে এক নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে।
সংকট সমাধানে Unirex-এর দূরদর্শী উদ্যোগ
আমদানির বৈশ্বিক জটিলতা থেকে দেশীয় শিল্পকে মুক্তি দিতে Unirex Industries Limited হবিগঞ্জে স্থাপন করছে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই পিসিসি প্ল্যান্ট। কারখানার বার্ষিক উৎপাদন সক্ষমতা ধরা হয়েছে ৬৬,০০০ মেট্রিক টন।
খাত সংশ্লিষ্টরা বলছেন, এই মেগা প্রকল্পটির মাধ্যমে দেশের মোট পিসিসি চাহিদার প্রায় ৩০ শতাংশ একাই সরবরাহ করবে Unirex , যা ভবিষ্যতে আরও বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। কারখানাটি পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে দেশের অভ্যন্তরীণ চাহিদার একটি বড় অংশ স্থানীয় উৎস থেকেই মেটানো সম্ভব হবে।
অর্থনীতি ও কর্মসংস্থানে বিশাল প্রভাব
দেশেই উচ্চমানের পিসিসি উৎপাদিত হলে সবচেয়ে বড় সুফল পাবে স্থানীয় ম্যানুফ্যাকচারিং খাত। উদ্যোক্তারা কোনো রকম আন্তর্জাতিক সরবরাহ জটিলতা ছাড়াই দ্রুততম সময়ে কাঁচামাল হাতে পাবেন, যা চূড়ান্ত পণ্যের উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।
সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো, এই প্রকল্পটির ফলে দেশের প্রায় ১২৮ কোটি টাকার সমপরিমাণ মার্কিন ডলার (বৈদেশিক মুদ্রা) সাশ্রয় হবে, যা বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে জাতীয় রিজার্ভের ওপর চাপ কমাতে অত্যন্ত বড় ভূমিকা রাখবে।
পাশাপাশি, হবিগঞ্জের এই বিশাল শিল্পযজ্ঞকে কেন্দ্র করে ওই অঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কারখানার মাধ্যমে সরাসরি প্রায় ৭,০০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, যা স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে।
নিজস্ব চাহিদা মিটিয়ে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে এই উচ্চমানের পিসিসি রপ্তানি করে বাংলাদেশ নতুন করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে বলে আশা করছেন উদ্যোক্তারা। কাঁচামালের স্বনির্ভরতায় Unirex Industries Limited-এর এই উদ্যোগ বাংলাদেশের ভারী শিল্পখাতে একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।