ঢাকা | ৩০ Jul ২০২৬ ইং | বঙ্গাব্দ

বিরোধী দলের তীব্র আপত্তির মুখেই সংসদে গুরুত্বপূর্ণ দুটি বিল পাস

প্রকাশের তারিখ: এপ্রিল ৩০, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728

বাংলার প্রতিচ্ছবি:  বিরোধী দলের তীব্র আপত্তির মুখেই জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ দুটি বিল পাস হয়েছে। বিল দুটি হলো— 'বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন, ২০২৬' এবং 'বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল, ২০২৬'। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিল দুটি কণ্ঠভোটে পাস হয়।

অধিবেশনে বিল দুটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিদ্যমান আইনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান বা কমিশনার পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ছিল ৬৫ বছর। পাস হওয়া নতুন বিলে এই বয়সসীমার বিধানটি বিলুপ্ত করা হয়েছে। একইভাবে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আইনের বিদ্যমান ৬৭ বছরের বয়সসীমা সংক্রান্ত বিধানটিও সংশোধনী বিলের মাধ্যমে বাতিল করা হয়েছে।

বিল দুটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে অর্থমন্ত্রী জানান, অভিজ্ঞ, দক্ষ ও বিশেষ জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের দেশের গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ করে দিতেই আইনগুলো সময়োপযোগী করা হয়েছে। তবে বিল দুটি উত্থাপনের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা এর বিরোধিতা করে বিভিন্ন আপত্তি জানান। তাদের আপত্তি সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে কণ্ঠভোটে বিলগুলো পাস হয়। এর ফলে এখন থেকে বিএসইসি ও আইডিআরএ-এর শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে কোনো বয়সসীমা বাধা হয়ে থাকবে না।

কমেন্ট বক্স