ঢাকা | ১৩ এপ্রিল ২০২৬ ইং | বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় কৃষি উন্নয়ন ও পুষ্টি বিষয় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ: এপ্রিল ১৩, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি. আব্দুর রহিম (ভাঙ্গুড়া , পাবনা) 
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কৃষি উন্নয়ন ও পুষ্টি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) ভাঙ্গুড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভাঙ্গুড়া।
“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ,প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক ও অনুষ্ঠান সঞ্চালনা করেন এফ,এন কামারুম মুনিরা এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শারমিন জাহান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার  আরিফ হাসান, (পার্টনার) অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও জলবায়ু সহনশীলতা বাড়ানোর বিকল্প নেই। এ ধরনের কার্যক্রম মাঠ পর্যায়ে কৃষকদের সক্ষমতা বৃদ্ধি করবে এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহায্য করবে। 
কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও  আলোচনা করা হয়।
কমেন্ট বক্স