ঢাকা | ০৫ এপ্রিল ২০২৬ ইং | বঙ্গাব্দ

নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের, ইরানে এখনো রুদ্ধশ্বাস পরিস্থিতি

প্রকাশের তারিখ: এপ্রিল ৫, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ একজন ক্রু সদস্যকে খুঁজে পাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে উদ্ধারের দাবি করা হলেও ওই সেনা এবং তাকে উদ্ধারে যাওয়া মার্কিন স্পেশাল ফোর্স এখনো ইরানের অভ্যন্তরে চরম বিপদের মুখে রয়েছে বলে জানা গেছে। রোববার (০৫ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে সরকারি সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত এফ-১৫ই ঈগল স্ট্রাইক যুদ্ধবিমানের ওই সদস্যকে শনাক্ত করার পর বিশেষ অভিযান চালানো হয়। উদ্ধার অভিযান চলাকালীন ওই এলাকায় তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। মার্কিন সূত্রগুলো নিশ্চিত করেছে যে, উদ্ধার হওয়া ওই সেনা এখনো ইরানের ভেতরেই অবস্থান করছেন এবং চলমান সংঘাতের কারণে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। ফলে উদ্ধারকারী দল ও ওই সেনার নিরাপত্তা নিয়ে এখনো চরম ঝুঁকি রয়ে গেছে। তবে উদ্ধার হওয়া ক্রু সদস্য নারী নাকি পুরুষ, তা এখনো স্পষ্ট করেনি মার্কিন সামরিক কর্তৃপক্ষ।

এদিকে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ তোলা হয়েছে। রোববার তাসনিম নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে এখন তাকে হত্যা করার চেষ্টা চালাচ্ছে স্বয়ং যুক্তরাষ্ট্র। ইরানি সামরিক সূত্রের দাবি, পাইলট ও অন্য ক্রু সদস্যদের অবস্থান শনাক্ত করতে না পেরে কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের বিভিন্ন স্থানে মার্কিন যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালানো হচ্ছে। ইরান মনে করছে, নিজেদের সেনাকে শত্রুশিবিরে জ্যান্ত ধরা দিতে না দেওয়ার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র এই ধ্বংসাত্মক পথ বেছে নিয়েছে। সব মিলিয়ে নিখোঁজ মার্কিন সেনাদের কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে রণক্ষেত্র এখন আরও জটিল রূপ নিয়েছে।
কমেন্ট বক্স