ঢাকা | ০১ Jul ২০২৬ ইং | বঙ্গাব্দ

ঢাকা ও সিলেটসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে সতর্কতা

প্রকাশের তারিখ: মার্চ ৩১, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি: রাজধানী ঢাকাসহ দেশের ১১টি জেলায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার বেলা ১১টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, পাবনা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিস্থিতির এই পরিবর্তনের প্রেক্ষিতে উল্লিখিত এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদগণ।

উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলে ঝড়ের তীব্রতা বেশি হওয়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও নদী বন্দর কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বজায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 
কমেন্ট বক্স