ঢাকা | ২৫ মার্চ ২০২৬ ইং | বঙ্গাব্দ

ধামরাই পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মঞ্জু

প্রকাশের তারিখ: মার্চ ২৫, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : মিলন সিদ্দিকী : ধামরাই (ঢাকা) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ধামরাই পৌরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ধামরাই পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য বয়ে আনে আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই তার প্রত্যাশা।

তিনি আরও বলেন, ঈদ আমাদেরকে ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। এ শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।
সাবেক মেয়র দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু ধামরাই পৌরবাসীর সার্বিক কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একইসঙ্গে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।
পরিশেষে তিনি দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।

কমেন্ট বক্স