ঢাকা | ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ইং | বঙ্গাব্দ

পাবনার-৩ আসনে জামায়াতেরত মাওলানা আলী আছগার জয়ী।

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি.মো. আবদুর রহিম ( ভাঙ্গুরা প্রতিনিধি) : পাবনা ৩ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রার্থী মাওলানা মোহাম্মাদ আলী আছগার দাঁড়িপাল্লা  নিয়ে ১,৪৭,৪৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে হাসান জাফির তুহিন পেয়েছেন ১,৪৪,২০৬ ভোট।
স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলাম ঘোড়া মার্কা পেয়েছেন ৩৮০২৭ ভোট। হাতপাখা প্রতীক  নিয়ে পেয়েছেন ১৭৯৯ ভোট। মীর নাদিম মোহাম্মদ ডাবলু নাঙ্গল মার্কা প্রতীক পেয়েছেন ১০৭২ ভোট মোহাম্মদ মাহবুবুর রহমান জয় চৌধুরী বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি একতারা মার্কা পেয়েছেন ১৪২০ ভোট হাসানুল ইসলাম রাজা গন অধিকার পরিষদ  ট্রাক মার্কা পেয়েছেন ৯৮৬ ভোট। সর্দার আশা পারভেজগণ ফোরাম  উদীয়মান সূর্য প্রতীক পেয়েছেন ১৭৩ ভোট। এই আসনে বিএনপি বিজয়ী আশাবাদী হলেও নিজেদের দ্বন্দ্বের কারণে পরাজয়ের অন্যতম কারণ  বলে মনে করছেন অনেকে।  এদিকে ন্যায় ও ইনসাফের পক্ষে কথা বলে বিশেষ করে  নারী ও তরুণ  ভোটারদের মনের মধ্যে ঢুকে গিয়ে তাদের মন জয় করেছেন মাওলানা আলী আছগার দাঁড়িপাল্লা প্রতীক।  নির্বাচন অফিস সূত্রে জানা গেছে ৭০ পাবনা তিন। চাটমোহর ফরিদপুর ভাঙ্গুরা এই তিনটি উপজেলা নিয়ে  গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৮৬ হাজার ৮০৪ জন।  এর মধ্যে চাটমোহর উপজেলার মোট ভোটার সংখ্যা  ২,৬০,১১৭ জন নারী ভোটার ১ লাখ ২৯ হাজার চারশ আটচল্লিশ জন পুরুষ ভোটার এক লক্ষ ৩০ হাজার ৬৬৯ জন। ভাঙ্গুরা উপজেলার মোট ভোটার ১,০৮,৯৬৮ জন। নারী ভোটার ৫৪ হাজার ৬৭৯ জন পুরুষ ভোটার ৫৪ হাজার ২৮৭ জন ও অন্যান্য দুইজন। এবং ফরিদপুর উপজেলার মোট ভোটার এক লক্ষ ১৭হাজার  ৭১৯ জন তার মধ্যে নারী ভোটার ৫৮ হাজার ৭৩৫ জন পুরুষ ভোটার ৫৮ হাজার ৯৮০ জন ও অন্যান্য ভোটার সংখ্যা চারজন। এই আসনে প্রাপ্ত বৈধ ভোটের সংখ্যা ৩,৩৫,১২৮ টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ৬৬৮৩ টি। সর্বমোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৩,৪১,৮১১ ভোট ।
কমেন্ট বক্স