ঢাকা | ০৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং | বঙ্গাব্দ

সেনাবাহিনী-বিজিবি-পুলিশের যৌথ টহল ও কেন্দ্র পরিদর্শন

চিতলমারীতে নির্বাচনী নিরাপত্তা জোরদার

প্রকাশের তারিখ: ফেব্রুয়ারী ৩, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি . প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি): বাগেরহাটের চিতলমারী উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ টহল পরিচালনা এবং ভোটকেন্দ্র পরিদর্শন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫০ মিনিটে এ কার্যক্রম পরিচালিত হয়।

যৌথ টহল দলটি চিতলমারী উপজেলার চিংগড়ী শেখ মোহাম্মদ রকিবুজ্জামান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র, শৈলদাহ এলাকা ও বাবুগঞ্জ বাজার পরিদর্শন করে। একই সঙ্গে নীলডুমুর ব্যাটালিয়ন-১৭ বিজিবির আওতাধীন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম, উপপরিদর্শক লিটন কুমার বিশ্বাস, চিতলমারী সেনাবাহিনীর বেইজ ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ সানজিদ এবং বিজিবি চিতলমারী বেইজ ক্যাম্পের হাবিলদার মোঃ আছির হোসেন। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা যৌথ টহলে অংশ নেন।
কমেন্ট বক্স