ঢাকা | ১৪ Jul ২০২৬ ইং | বঙ্গাব্দ

ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার বিষয়ে যা বললেন মোদি

প্রকাশের তারিখ: জুন ১৪, ২০২৫ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : ইরান ও ইসরাইলের চলমান সংঘাতে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি বলেছেন, ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনার খবরে তিনি ‘উদ্বিগ্ন’।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মোদি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে ফোনকল পেয়েছি। তিনি আমাকে ফোনে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। আমি এই ইস্যুতে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং জোর দিয়েছি যে, এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করা জরুরি। 

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান ও ইসরাইলে মধ্যে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, ‘আমরা পারমাণবিক স্থাপনায় হামলার খবরসহ পরিস্থিতির ওপর গভীর নজর রাখছি। ’

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক পোস্টে জানায়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত রাত থেকে বেশ কয়েকজন বিশিষ্ট বিশ্ব নেতার সঙ্গে কথা বলেছেন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে তাদের অবহিত করেছেন। এর মধ্যে রয়েছেন জার্মান চ্যান্সেলর, ভারতের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট। শিগগিরই তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

শুক্রবার ইরানের বিভিন্ন পরমাণু কর্মসূচির কেন্দ্র লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে ইসরাইল।  এতে ইরানের বেশ কয়েকজন 

জ্যেষ্ঠ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।  তাদের মধ্যে ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তা ও বিজ্ঞানীদের পাশাপাশি রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরির মৃত্যু নিশ্চিত করেছে।

ইসরাইলের এ হামলার জবাবে তেল আবিবে পালটা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। 
কমেন্ট বক্স