বাংলার প্রতিচ্ছবি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী শহীদুজ্জামান চৌধুরী এনিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ‘যুগ্ম সাধারণ সম্পাদক’ ঝিনাইদহের কৃতি সন্তান ও রাজপথের পরীক্ষিত নেতা এডভোকেট মো. কামরুজ্জামান।
দীর্ঘদিনের রাজনৈতিক যোদ্ধা, সংগ্রামে-আন্দোলনে রাজপথের সৈনিক হিসেবে একসাথে ছিলেন এবং এখনো আছেন। রাজনীতি শুরু থেকেই তিনি স্বরাষ্ট্র মন্ত্রী শহীদুজ্জামান চৌধুরী এনিকে গুরু মেনে তার নেতৃত্বে রাজনীতি করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আসায় তিনি অনেক আনন্দিত এবং উচ্ছসিত।
কেন্দ্রীয় যুবদলের শীর্ষ পদে স্থান পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রী শহীদুজ্জামান চৌধুরী এনিকে শুভেচ্ছা জানিয়ে এডভোকেট মো. কামরুজ্জামান বলেন, “আমার ওপর আস্থা রেখে দেশনায়ক তারেক রহমান যে গুরুদায়িত্ব দিয়েছেন, রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও তার মর্যাদা রক্ষা করব। রাজপথে অসংখ্য মামলা, হামলা ও নির্যাতন সহ্য করেও আমরা মাঠ ছাড়িনি। এই পদপ্রাপ্তি খুলনা বিভাগ তথা ঝিনাইদহের সর্বস্তরের ত্যাগী নেতাকর্মীদের ত্যাগের মূল্যায়ন। আগামী দিনে রাজপথে যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আমি সর্বোচ্চ ভূমিকা রাখতে প্রস্তুত।”
পেশাগত জীবনে একজন সুপরিচিত আইনজীবী এবং জাতীয় দৈনিক ‘বাংলার প্রতিচ্ছবি’ পত্রিকার আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা কামরুজ্জামানের পদপ্রাপ্তিতে তৃণমূল যুবদলের সাংগঠনিক শক্তিমত্তা ও গতিশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলীয় নেতাকর্মীরা।