ঢাকা | ২২ এপ্রিল ২০২৬ ইং | বঙ্গাব্দ

সুন্দরবনে অভিযান: ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড অস্ত্রসহ আটক

প্রকাশের তারিখ: এপ্রিল ২২, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি. ফরহাদ হোসাইন : কয়রা (খুলনা) প্রতিনিধি :
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোঃ আব্দুস সামাদ মোল্লাকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই অভিযানে পরবর্তীতে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সব বনদস্যু দমনে কোস্ট গার্ডের “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় ম্যানগ্রোভ শিল্ড অভিযানের তৃতীয় ধাপে এই সাফল্য অর্জিত হয়।
গোপন তথ্যের ভিত্তিতে ২০ এপ্রিল রাত ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা থেকে অভিযান চালিয়ে বাগেরহাটের রামপাল থানাধীন শুকদারা বাজার সংলগ্ন এলাকা থেকে আব্দুস সামাদ মোল্লাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ২১ এপ্রিল রাত ২টায় মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক, একটি এয়ার গান এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক আব্দুস সামাদ মোল্লা (৩৫) রামপাল উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে সক্রিয় ছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।
আটক ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড আরও জানিয়েছে, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কমেন্ট বক্স