ঢাকা | ০৫ এপ্রিল ২০২৬ ইং | বঙ্গাব্দ

ধামরাইতে সাব-ক্লাস্টার প্রশিক্ষণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রকাশের তারিখ: এপ্রিল ৫, ২০২৬ ইং

ছবির ক্যাপশন:
ad728
বাংলার প্রতিচ্ছবি : মিলন সিদ্দিকী (ধামরাই) :ধামরাই উপজেলায় সাব-ক্লাস্টার প্রশিক্ষণ কার্যক্রমকে ঘিরে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) পলি রানী।
স্থানীয় একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নিয়ম অনুযায়ী প্রধান শিক্ষক দ্বারা প্রশিক্ষণ পরিচালনার কথা থাকলেও এখানে তা উপেক্ষা করে সহকারী শিক্ষক দিয়ে ক্লাস্টার প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সহকারী শিক্ষক প্রকাশ শিকদার, লিটন কুমার সরকার ও লিলি সরকারকে দিয়ে একাধিক প্রশিক্ষণ করানো হয়েছে।

এছাড়াও, অভিযোগ রয়েছে—পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন কমিটিতেও এটিও পলি রানী তার ঘনিষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছেন। এ কমিটিতে রশিদা বেগম, কাজল রানীসহ তার একান্ত ঘনিষ্ঠদের রাখা হয়েছে, যা নিয়ে শিক্ষক মহলে অসন্তোষ বিরাজ করছে।

আরও গুরুতর অভিযোগ হলো সাব-ক্লাস্টার প্রশিক্ষণের খাবারের জন্য বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ। অভিযোগ অনুযায়ী, অন্যান্য উপজেলায় প্রশিক্ষণের খাবারের টাকা সরাসরি শিক্ষকদের হাতে প্রদান করা হলেও, এখানে সেই টাকা শিক্ষকদের না দিয়ে নিজেই খাবারের ব্যবস্থা করে থাকেন পলি রানী। এতে করে প্রায় ৬০ হাজার টাকার অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে।

একজন শিক্ষক অভিযোগ করে বলেন,
“বাংলাদেশের প্রায় সব উপজেলায় খাবারের টাকা সরাসরি শিক্ষকদের দেওয়া হয়। কিন্তু এখানে তা না করে নিজেই খাবার তৈরি করে বিল দেখানো হচ্ছে, যা সন্দেহজনক।”

এছাড়াও এটিও পলি রানীর ব্যক্তিগত আচরণ নিয়েও নানা প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে, তিনি নিয়মিতভাবে দায়িত্বে অবহেলা করে ব্যক্তিগত কাজে সময় ব্যয় করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষকরা। তারা দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কমেন্ট বক্স