প্রিন্ট এর তারিখঃ May 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 13, 2026 ইং
ভাঙ্গুড়ায় ৩০ হাজার মানুষের রাস্তা ৫৫ বছর অবহেলিত

বাংলার প্রতিচ্ছবি. মো. আব্দুর রহিম (ভাঙ্গুড়া পাবনা) পাবনা জেলার ভাংগুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের বড়পুকুরিয়া থেকে ময়দান দিঘী বাজার পর্যন্ত ৩ কিলোমিটার কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত ভাবে পড়ে আছে। অল্প বৃষ্টিতেই রাস্তাটি কাদাময় ও চলাচলের অনুউপযোগী হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত ১০টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ।
পাশেই চলনবিল এলাকায় রয়েছে বিস্তীর্ণ কৃষিজমি। কিন্তু কাঁচা রাস্তার কারণে কৃষকরা উৎপাদিত ধান, সরিষাসহ অন্যান্য ফসল সঠিক সময়ে বাজারে পৌঁছাতে পারেন না। এতে ন্যায্য দাম থেকেও বঞ্চিত হচ্ছেন তারা।
দুধবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুধবাড়িয়া দাখিল মাদ্রাসা, ময়দান দিঘী উচ্চ বিদ্যালয়, বড়পুকুরিয়া হাফিজিয়া মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতেও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে রোগী, বিশেষ করে সিজারিয়ান বা গুরুতর অসুস্থ ব্যক্তিদেরকোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে রাস্তায় কাদা ও জলাবদ্ধতায় ভ্যান, অটোরিকশা কোনো যানবাহনই ভালোমতো চলাচল করতে পারে না। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও বৃদ্ধরা।
বেহাল এই সড়কটি ভাঙ্গুড়া, চাটমোহর ও উল্লাপাড়া থানার সংযোগস্থলে অবস্থিত। প্রতিদিন বড়পুকুরিয়া, দুধবাড়িয়া, রমানাথপুর, পলাশপুর, দাসমরিচ, মাদারবাড়িয়া, সমাজ, শীতলাই, নিমাইচড়া, হান্ডিয়াল, বাগমাড়া, বেদকান্দি, কালিয়াঞ্জিরি, সুবুদ্ধিমরিচ, কোমলমরিচসহ বিভিন্ন গ্রামের হাজারো মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করেন।
ভাঙ্গুড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আরিফুল ইসলাম বলেন, রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ। তবে এটি এখনো প্রকল্পের অন্তর্ভুক্ত হয়নি। অন্তর্ভুক্ত হলে কাজ করা সম্ভব হবে। সামনে কোনো প্রকল্প এলে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি পাকা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, সড়কটির অবস্থা খুবই খারাপ। স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে এবং দুর্ভোগ দূর করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি