প্রিন্ট এর তারিখঃ Apr 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 29, 2026 ইং
চিতলমারীতে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু

বাংলার প্রতিচ্ছবি. প্রিন্স মন্ডল অলিফ, (বাগেরহাট জেলা প্রতিনিধি) : বাগেরহাটের চিতলমারী উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসান হাবীব (ঠান্ডু)।
দলীয় প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে গত ২৬ জানুয়ারি ২০২৬ ইং তারিখে মমিনুল হক টুলু বিশ্বাসকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।
এর পরিপ্রেক্ষিতে সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ২ এপ্রিল ২০২৬ ইং তারিখে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আহসান হাবীব (ঠান্ডু)-কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
দলীয় নেতাকর্মীরা জানান, বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় ঠান্ডু একাধিক হামলা ও মামলার শিকার হন। এমনকি তার বাড়িঘরেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ঠান্ডু একাধিকবার চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি এলাকায় গরিববান্ধব ও পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত।
নতুন দায়িত্ব পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। তারা আশা করছেন, তার নেতৃত্বে চিতলমারী উপজেলা বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি