
বাংলার প্রতিচ্ছবি : জিসাসের এ প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আবুল হাসেম রানা সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৪ শে এপ্রিল (শুক্রবার) এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে বিকাল ৩ ঘটিকার সময় এই সভা অনুষ্ঠিত হবে।
স্মরণ সভায় মরহুম আবুল হাসেম রানার জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা করা হবে। অনুষ্ঠানে জিসাসের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
উক্ত স্মরণ সভায় মো: আব্দুর রাজ্জাক (কোষাধ্যক্ষ, জিয়া সংস্কৃতি সংগঠন, কেন্দ্রীয় কমিটি) সকল স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করেছেন।
উল্লেখ্য, মরহুম আবুল হাসেম রানা তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সংগঠনের প্রসারে ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।