প্রিন্ট এর তারিখঃ Apr 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 13, 2026 ইং
ভাঙ্গড়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলার প্রতিচ্ছবি. আব্দুর রহিম (ভাঙ্গুড়া প্রতিনিধি) পাবনার ভাঙ্গুড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া দক্ষিণপাড়ার মৃত রাজিব শেখের ছেলে সবুজ শেখের বাড়িতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভাংগুড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় ১২ ই এপ্রিল দিবাগত রাত আনুমানিক এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুরা থানার এসআই নাইমুর রহমান ও এএসআই জালাল উদ্দিন সহ তাদের দলবৃ নিয়ে ভাঙ্গুরা উপজেলার ভাঙ্গুড়া দক্ষিন পাড়া মৃত রাজিব শেখের ছেলে সবুজ শেখের বাড়িতে অভিযান চালিয়ে চৌবাড়ীয়া উত্তরপাড়ার আবুল কাশেমের ছেলে মাদক ব্যবসায়ী জাকির হোসেন (৪১) ও পার্শ্ববর্তী চাটমোর উপজেলার মৃত আব্দুল জব্বারের ছেলে শরিফুল ইসলাম ( ৪৪) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানা হাজতে নিয়া যাওয়া হয়। পরে গ্রেফতারকৃতদের তল্লাশি চালিয়ে ৬৪ টি টাপেন্ডাল ট্যাবলেট,২টা মোবাইল ফোন সেট ও নগদ ১৪ ৯০ টাকা জব্দ করা হয়। এ সময় আরও একজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যান।
১৩ এপ্রিল সকালে গ্রেফতারকৃতদের ভাঙ্গুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এ বিষয়ে ভাঙ্গুরা থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম গ্রেপ্তারের ঘটনা সত্যতা স্বীকার করে বলেন নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে অপরাধীদেরকে কোর্ট সোপর্দ করা হয়েছে এবং এই মাদকদ্রব্য অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি