প্রিন্ট এর তারিখঃ Mar 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 9, 2026 ইং
ভাঙ্গুড়ায় পশু হাটে নির্ধারিত মুল্যের চেয়ে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ

বাংলার প্রতিচ্ছবি : মো. আব্দুর রহিম
ভাঙ্গুরা প্রতিনিধি : পাবনা ভাংগুড়া উপজেলার শরৎনগর পশুর হাটে সরকার কর্তৃক নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ উঠেছে বলে স্থানীয় ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন। অভিযোগ অনুযায়ী, সরকার নির্ধারিত হারের তুলনায় অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী বড় গরু মহিষ প্রতিটি ৬৫০ টাকা ছোট গরু মহিষ ৪৪০ টাকা বড় ছাগল ৩০০ টাকা ছোট ছাগল ২০০ টাকা এবং ভেড়া ১৫০ টাকা নেওয়ার নিয়ম রয়েছে।
কিন্তু গরু, মহিষ ও ছাগল কেনাবেচার সময় নির্ধারিত রেটের চেয়ে দ্বিগুণ বা তারও বেশি হাসিল আদায় করা হচ্ছে বলে অভিযোগ।
অভিযোগ কারীর একজন পৌর স্বেচ্ছাসেবক দলের নাঈম নাসির উদ্দিন বলেন প্রতি শনিবার শরৎ নগর বাজারে এ পশুরহাট বসে। দীর্ঘদিন ধরে শরৎ নগর পশুর হাটে খাজনা আদায় করা হচ্ছে। আমরা গত কয়েক হাটে উপস্থিত হয়ে প্রতিবাদ করছি। খাজনা আদায়ের নামে এই চাদাবাজি বন্ধ করতে তিনি প্রশাসনের সাহায্য কামনা করেন।
কিন্তু স্থানীয় ই জাদার শামসুল আলম বলেন এই অতিরিক্ত হাসিল এর টাকা ছোট বড় সবাইকেই ভাগ দিতে হয়। তাদেরকে টাকা না দেওয়া লাগলে আমরা এ ধরনের কাজ করতাম না।উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল এ বিষয়ে তিনি বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান বলেন ইজারাদেরকে সবাইকে বলা হয়েছে অতিরিক্ত আদায় বন্ধ করার জন্য। হাটে গিয়ে খোঁজ নিয়ে দেখেন আবারও যদি অতিরিক্ত খাজনা আদায় করে তাহলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি