প্রিন্ট এর তারিখঃ Mar 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 6, 2026 ইং
মাদকবিরোধী অভিযানে তৎপর পুলিশ: চিতলমারীতে যুবক গ্রেপ্তার

বাংলার প্রতিচ্ছবি : প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শিপন শেখ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে চিতলমারী থানা পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরেক সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত শিপন শেখ উপজেলার হাড়িয়ারঘোপ গ্রামের বাসিন্দা। তিনি মো. সোনা মিয়া শেখ ও মোছা. ছাকিয়া বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারী থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানের সময় শিপন শেখের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। তবে তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় পলাতক আসামিসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-০৭, তারিখ ৫ মার্চ ২০২৬।
পুলিশ আরও জানায়, এর আগে গত ২৫ ফেব্রুয়ারি একই গ্রামের মো. অনি শেখ (৩৫) নামের এক ব্যক্তিকে ২০ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি গ্রেপ্তার হওয়া শিপন শেখের পরিবারের সদস্য বলে জানা গেছে। ওই ঘটনাতেও থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছিল।
এ বিষয়ে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি