প্রিন্ট এর তারিখঃ Feb 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
আসামিকে না পেয়ে ভাই ভাবিকে পুলিশের মারধর

বাংলার প্রতিচ্ছবি. মো. আব্দুর রহিম(ভাঙ্গরা প্রতিনিধি) : পাবনার ভাঙ্গুড়ায় চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুর রহিম রুবেলকে গ্রেপ্তারের জন্য এসআই আনিস এর নেতৃত্বে আসামির বাড়িতে যান।এবং আসামি ধরতে না পেরে তার স্ত্রী ও ভাই ভাবিকে বকাবকি ও মারপিটের অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার ঝবঝবিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে চেক ডিজঅনারের মামলার ওয়ারেন্ট ভক্ত আসামি আব্দুর রহিম রুবেলকে গ্রেপ্তারের উদ্দেশ্য এসআই আনিস ও১৫-২০ জন পুলিশ সদস্য নিয়ে অভিযান চালায়।ঘরের দরজা খুলতে দেরি হওয়ায় পুলিশ তার দলবল নিয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী পরিবার দাবি করেন আসামি রুবেল বাড়িতে না থাকায় তার স্ত্রী ফজিলা খাতুন জামিনের কাগজপত্র দেখান তারপরও রুবেলকে না পেয়ে পুলিশ সদস্যরা রুবেলের ভাই রনি ২৬ ভাবি স্বপ্না খাতুন ২৩ কে মারধর করেন। আহত রনি ও স্বপ্না খাতুনকে ভাঙ্গুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। খবর পেয়ে উপজেলা জামায়াতে ইসলামের আমির ডাক্তার মহিউদ্দিন হাসপাতালে আহতদের দেখতে যান এবং সাংবাদিকদের কাছে নিন্দা ও প্রতিবাদ জানান। অন্যদিকে ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মোস্তাফিজুর রহমান বলেন মামলার আসামি রুবেলকে পালিয়ে যেতে সহায়তা করে সঙ্গে খারাপ ব্যবহার ও আচরণ করেন এ সময় ধাক্কাধাক্কির ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয় রাতেই পুলিশ সদস্যের হাসপাতালে ভর্তি করা হয়েছে জানান।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি