প্রিন্ট এর তারিখঃ Feb 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
ভাষাশহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বাংলার প্রতিচ্ছবি: অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান তিনি।
রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার দাবিতে ১৯৫২ সালের এই দিনে আত্মোৎসর্গ করা শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এবারও রাতের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
একুশ মানে আত্মত্যাগ, একুশ মানে মাথা নত না করার প্রতিজ্ঞা-সেই চেতনায় ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা অব্যাহত রয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি