প্রিন্ট এর তারিখঃ Feb 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 15, 2026 ইং
বাগেরহাট-১: ভোট গণনায় অনিয়মের অভিযোগ, পুনর্গণনার দাবি

বাংলার প্রতিচ্ছবি. প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনের ভোট গণনা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার আবেদন করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাটের রিটার্নিং অফিসার বরাবর জেলা প্রশাসকের ই-সেবা কেন্দ্রে আবেদনপত্র জমা দেওয়া হয়। আবেদনে ভোট গণনার সময় কয়েকটি কেন্দ্রে অনিয়ম ও ত্রুটির অভিযোগ উল্লেখ করা হয়েছে।
আবেদনটি স্বাক্ষর করেন কাপিল কৃষ্ণ মণ্ডল। এতে বলা হয়, নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ভোট পুনর্গণনা প্রয়োজন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে সরকারি নির্ধারিত ফি কিংবা প্রচলিত আইনগত কোনো বিধান থাকলে তা অনুসরণ করতে তার কোনো আপত্তি নেই।
এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি