প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 23, 2026 ইং
ফকিরহাটে বাসচাপায় অজ্ঞাত পথচারীর মৃত্যু

বাংলার প্রতিচ্ছবি : প্রিন্স মন্ডল অলিফ (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের ফকিরহাটে খুলনা–মোংলা মহাসড়কে বাসের ধাক্কায় এক অজ্ঞাত পথচারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে ফকিরহাট উপজেলার বড় খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মহাসড়ক পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি অজ্ঞাত বাস ওই পথচারীকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি