প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
চিতলমারী হাসিনা বেগম বিদ্যালয়ে শুরু হলো দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন

বাংলার প্রতিচ্ছবি (প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি): “জয় লাভ নয়, অংশগ্রহণই মুখ্য—খেলাধুলা আদর্শ মানুষ গঠনে সহায়ক”—এই স্লোগানকে সামনে রেখে চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ৫৫তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৬।
আজ সোমবার ১৯ জানুয়ারি ২০২৬ সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার জনাব সাজ্জাদ হোসেন। শান্তির প্রতীক হিসেবে কবুতর উড়িয়ে তিনি দুই দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির আসন অলংকৃত করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান, চিতলমারী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাসিনা বেগম, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. শামীম হোসেন।
প্রথম দিন বিদ্যালয় প্রাঙ্গণে আউটডোর ক্রীড়া প্রতিযোগিতার সকল ইভেন্ট সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, আগামীকাল ইনডোর ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এ জমকালো আয়োজনের সমাপ্তি ঘটবে এবং একই দিনে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
অনুষ্ঠান ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি