প্রিন্ট এর তারিখঃ Oct 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2026 ইং
ভাঙ্গুড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

বাংলার প্রতিচ্ছবি মো. আব্দুর রহিম ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোছা. রোজিনা আক্তার (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত রোজিনা আক্তার ভাঙ্গুড়া ইউনিয়নের চর-ভাঙ্গুড়া খাঁ পাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্যের স্ত্রী। স্বামী মারা যাওয়ার পর থেকে রোজিনা আক্তার বাড়িতে একাই থাকতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোজিনা আক্তারের একটাই মেয়ে সন্তান। মেয়ে বৃষ্টি নিয়মিত সকালে মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলতেন। এরই ধারাবাহিকতায় রোববার সকালে মাকে অনেক বার ফোন দিলে ও তিনি ফোন রিসিভ করেননি। পরে পাশের বাড়িতে যোগাযোগ করা হলে সেখান থেকে তার ছোট চাচী মোছাঃ জোসনা খাতুন তাকে গলায় ফাঁস নেওয়া অবস্থায় দেখতে পেয়ে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে রোজিনা আক্তার কে গলা থেকে দড়ি খুলে মাটিতে নামান এবং পরীক্ষা করে তাকে মৃত অবস্থায় দেখতে পান। ঘটনার পর এসআই মোঃ মুরাদ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এসআই মোঃ মুরাদ হোসেন মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং ভিকটিমের মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাবনা সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
এবিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাকিউল আযম বলেন,লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে তার উপর ভিত্তি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি